চাপে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘আইনগত বাধা না থাকলেও চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন। এটা কমিশনের ব্যর্থতা।’
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা পুনরায় আবেদন করেছি। তারা বলছে শাপলা প্রতীক তারা বলছে সংযুক্ত করা হয়নি। অথচ আমরা যেদিন আবেদন করেছি। সেদিন থেকে তারা এ কাজের প্রক্রিয়ায় যাওয়ার কথা ছিল।’
নিউইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। এটা সরকার নেয়নি এটা গাফিলতি। এটা সীমাবদ্ধতা এটার দায় সরকারকে স্বীকার করতে হবে। আমরা চাই পরবর্তীতে দায় বহনকরা বিবৃতি দিয়েই যেন পদক্ষেপ শেষ না হয়ে যায়।
এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে সমন্বয়ক সভায় যুগ্ম আহ্বায়ক এহতেসামুল হক ও যুগ্ম সদস্যসচিব প্রিতম দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'