ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠন হিসেবে শক্তিশালী


মো. আলী আবির  photo মো. আলী আবির
প্রকাশিত: ১০-৯-২০২১ রাত ৯:০
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বিশ্ব অবাক হয়ে বাংলাদেশের উন্নয়ন দেখছে। দেশের উন্নয়নে অবদান রাখতে হলে ক্ষমতাসীন দলকে সংগঠন হিসেবেও শক্তিশালী হতে হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠন হিসেবে শক্তিশালী, ভবিষ্যতে আরো শক্তিশালী হবে।
 
পরিবেশমন্ত্রী শুক্রবার বিকেলে বড়লেখা হাজীগঞ্জ বাজারে বাংলাদেশ আওয়ামী লীগ বড়লেখা উপজেলা শাখা এর নবনির্মিত কার্যালয়ের শুভ উদবোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
 
পরিবেশমন্ত্রী বলেন, দেশে একশোটি অর্থনৈতিক  অঞ্চলে পুরোদমে কাজ শুরু হলে অনেক লোকের কর্মসংস্থান হবে। তিনি তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নের উল্লেখ করে বলেন, সরকারের এই উন্নয়ন কার্যক্রমে দলকেও সমানভাবে অংশগ্রহণ করতে হবে। এজন্য সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করতে হবে। কোথাও কোনো সমস্যা হলে বা উন্নয়নের প্রয়োজন হলে নেতৃবৃন্দকে জানাতে হবে, তাহলেই যথাসময়ে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা যাবে।
 
বাংলাদেশ আওয়ামী লীগ বড়লেখা উপজেলা শাখার
সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদবোধন অনুষ্ঠান ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক ও বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হেলাল উদ্দিন এবং কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ প্রমুখ। 

এমএসএম / এমএসএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস