ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ইসরায়েলের কারাগার থেকে পালোনো দুই ফিলিস্তিনি গ্রেপ্তার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২১ সকাল ৯:৪০

সম্প্রতি ইসরায়েলের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা থাকা কারাগার থেকে পালিয়েছেন ৬ ফিলিস্তিনি। তাদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

শুক্রবার ইসরায়েল পুলিশের মুখপাত্র বলেন, নাজারাথের কাছে খ্রিষ্টানদের পবিত্র এলাকা মাউন্ট প্রিসিপাইস থেকে তাদেরকে আটক করা হয়েছে। খবর আল জাজিরার।

আটক হওয়া ওই দুই ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের সদস্য ছিলেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি ইসরায়েল। তবে সংবাদমাধ্যমে ওই দুই বন্দির নাম মাহমুদ আরাদেহ ও ইয়াকুব কাদেরি বলে উল্লেখ করা হয়েছে। তারা ইসরায়েলের আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে যে, দুইজনকে ইসরায়েলি কর্মকর্তারা আটক করে ভিন্ন ভিন্ন গাড়িতে তুলছেন। তবে তাদেরকে কোন কারাগারে রাখা হবে, তা এখনো জানায়নি দেশটির পুলিশ।

গত সপ্তাহে ইসরায়েল সবচেয়ে নিরাপত্তাব্যবস্থা থাকা জিলবোয়া কারাগার থেকে সুড়ঙ্গ তৈরি করে পালান ওই ছয় ফিলিস্তিনি। তাদেরকে ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে ইসরায়েল। এরই মধ্যে এ বিষয়ে জর্ডানের কাছে সহায়তা চেয়েছে তারা।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত