ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ফখরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৪-২০২৫ বিকাল ৫:৩৬

দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সাবেক ও বর্তমান ছাত্রদলপন্থি চিকিৎসকদের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

প্রতিনিধিদলে ছিলেন—ডা. তোজাম্মেল হক বকুল, অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, অধ্যাপক ডা. মাহামুদুল হক সরকার, অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মন্ডল, ডা. জিয়াউল হক, ডা. আবু মো. আহসান ফিরোজ, ডা. আশরাফুল ইসলাম ও ডা. মিজানুর রহমান শামীম প্রমুখ।

সভায় বিএনপি মহাসচিব বলেন, ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন। দেশের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে ড্যাবকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও জনকল্যাণকর করে গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত চিকিৎসক নেতারা বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচির প্রতি তাদের দৃঢ় সমর্থন এবং ভবিষ্যতেও দলের যে কোনো নির্দেশনায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন