আপেল খাওয়ার উপকারিতা
অনেকেই বলে, প্রতিদিন একটি করে আপেল খেলে নাকি আর চিকিৎসকের কাছে যেতে হয় না। আমরা সকলেই জানি যে, আপেলের উপকারিতা অনেক। কিন্তু আপেলের আরও কিছু উপকারী দিক আছে যে ব্যাপারে সকলের খুব বেশি জানা নেই।
আমাদের আজকের এই প্রতিবেদন থেকে দেখে নেওয়া যাক, আপেল খাওয়ার উপকারিতা-
১. মাইগ্রেনে যারা ভুগছেন তারা প্রতিদিন সকালে একটা করে আপেল খালি পেটে খেয়ে নিন। এতে মাইগ্রেন আর মাথা ধরার মত নানা রোগ দূর হবে।
২. আপেলে প্রচুর আয়রন রয়েছে। তাই কেটে রাখলে কালো হয়ে যায়। যারা অ্যানিমিয়ায় ভুগছেন তারা যদি রোজ আপেলের রস খান তবে উপকার পাবেন।
৩. কাশি হলেও আপেল খেতে পারেন। আপেলের রসে অল্প মিছরি আর গোল মরিচ মিশিয়ে প্রতিদিন খান। আর কাশি হবে না।
৪. বয়স বাড়লে মস্তিষ্কে নানা ধরনের সমস্যা হয়। এ জন্য আপেল খান। আবার দাঁত সুস্থ রাখতেও আপেল সাহায্য করে।
৫. আপেলে প্রচুর ফাইবার, তা হজমে সাহায্য করে। রোজ আপেল খেলে ক্যান্সারের আশঙ্কা কমে। পাশাপাশি নিয়মিত আপেল খেয়ে টাইপ-২ ডায়াবেটিসের আশঙ্কা কমে যায়।
প্রীতি / প্রীতি
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?