পূজা করে কটাক্ষের শিকার সাইফ আলী খান
ভারতজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী, এ উপলক্ষে সেজে উঠেছে বাণিজ্য নগরী মুম্বাই। বাদ যাননি বলিউড তারকারাও। প্রতি বছরের মতো নিয়ম করে এবারও তারকাদের ঘরে হচ্ছে গণেশ পূজা, যাতে সামিল হয়েছেন পরিবারের সকলে। বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুরের বাড়িতে গণেশ পূজা পালন করেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হয়েছেন সাইফ।
নেটিজনদের অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘মুসলিম হয়ে কীভাবে গণেশ চতুর্থী পালন করছেন?’ অনেকেই সমালোচনা করলেও অনেকেই সাইফের পক্ষে কথা বলেছেন। কারিনার শেয়ার করা ছবিতে দেখা গেছে, করজোরে সাইফ এবং তার বড় ছেলে তৈমুর আলি খান গণেশ বন্দনা করছেন। পাশ থেকে পরামর্শ দিচ্ছেন কারিনা। তবে তারকা দম্পতির ছোট ছেলে জেহকে দেখা যায়নি।
উল্লেখ্য, সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান আগেও বহুবার ট্রোলড হয়েছেন। যা নিয়ে খুবই মর্মাহত সাইফ-কারিনা। বড় ছেলের তৈমুর আলি খানের নামকরণের পর, সোশ্যাল মিডিয়ায় তাদের দু’জনকেই তীব্রভাবে কটাক্ষ করা হয়েছিল। সম্প্রতি আবারও তাদের ছোট ছেলের নাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সাইফ-কারিনার ছোট ছেলের নাম জাহাঙ্গীর রাখার পর থেকেই সেই বিতর্ক শুরু হয়েছে। অনেকে নেতিবাচক মন্তব্য করছেন।
প্রীতি / প্রীতি
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ