সাবেক আফগান ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা
আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহের ভাই রহুল্লাহ আজিজিকে তালেবান হত্যা করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় তাকে হত্যা করে তালেবান যোদ্ধারা। সালেহের ভাতিজা এই তথ্য শ্চিত করেছেন। আফগানিস্তানে বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ এলাকা পাঞ্জশিরে তালেবান বিরোধী প্রতিরোধ বাহিনীর নেতৃত্বে আহমদ মাসুদের মতো আমরুল্লাহ সালেহও ছিলেন। কয়েকদিন আগে বিদ্রোহীদের এই সর্বশেষ ঘাঁটিও নিজেদের দখলে নেয় তালেবান। এরপরই সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহের ভাই রহুল্লাহ আজিজিকে হত্যা খবর পাওয়া গেলো।
এক ক্ষুদে বার্তার মাধ্যমে আমরুল্লাহ সালেহের ভাতিজা এবাদুল্লাহ সালেহ জানায়, তালেবান আমার চাচাকে হত্যা করেছে।
তিনি আরও বলেন, তালেবান গতকাল (বৃহস্পতিবার) আমার চাচাকে হত্যা করে এবং পরে তার লাশ দাফন করার সুযোগও আমাদের দেয়া হয়নি। তারা বলছিল- তার লাশ পচে যাওয়া উচিত।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা