মা হচ্ছেন জেনিফার লরেন্স
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। প্রথমবারের মতো মা হতে চলেছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে অভিনেত্রী নিজে এখনও কিছু বলেননি। তবে সম্প্রতি নিউইয়র্কের এক রাস্তায় পাপারাজিদের তোলা জেনিফারের এক ছবিতে বেবিবাম্প স্পষ্ট বোঝা গেছে।
জেনিফারের ঘনিষ্ঠ বেশ কয়েকটি সূত্র হলিউডের একাধিক সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। যদিও কবে জেনিফার তার সন্তানের মুখ দেখবেন, তা জানা যায়নি।
৩১ বছর বয়সী এ তারকা অভিনেত্রী দীর্ঘদিন প্রেমের পর কুক ম্যারোনির সঙ্গে ২০১৯ সালে ঘর বাঁধেন। একাডেমি অ্যাওয়ার্ডজয়ী এ অভিনেত্রীর বিয়েতে পরিবার ও বন্ধুদের পাশাপাশি যোগ দিয়েছিলেন হলিউডের বেশ কয়েকজন তারকা শিল্পী। সে তালিকায় ছিলেন অভিনেত্রী এমা স্টোন, ক্রিস জেনার ও সিয়েনা মিলার।
গত বুধবার নেটফ্লিক্স ও ইউটিউবে ‘এক্স ম্যান’ ও ‘দ্য হাঙ্গার গেমস’খ্যাত অভিনেত্রীর নতুন সিনেমা ‘ডোন্ট লুক আপ’র ট্রেলার মুক্তি পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন মেরিল স্ট্রিপ, লিওনার্দো ডি ক্যাপ্রিওসহ অনেকে। সিনেমাটি মুক্তি পাচ্ছে ডিসেম্বরে।
প্রীতি / প্রীতি
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ