ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

খালেদা জিয়ার মুক্তিতে বাধা কোথায়, প্রশ্ন জাফরুল্লাহর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২১ দুপুর ২:৫৮

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশের প্রচলিত আইনের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন পাবার সকল অধিকার রয়েছে। কিন্তু বিচারপতিরা কেন তাকে মুক্তি দিচ্ছেন না। খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধা কোথায়?

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি উদ্যোগে ‘নির্বাসিত গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তির দাবি উপলক্ষে’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিচারপতিদের উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কারাবন্দি। দেশের প্রচলিত আইনের তার জামিন পাবার সকল অধিকার রয়েছে। কিন্তু বিচারপতিরা কেন তাকে মুক্তি দিচ্ছেন না। খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধা কোথায়। খালেদা জিয়ার সাথে আপনাদের আচরণ জনগণ মনে রাখবে। মনে রাখবেন একদিন আপনাদের বিচার হবে, সেই বিচার হবে রাজপথে, লুকিয়েও পালাতে পারবেন না।

তিনি আরও বলেন, আফগানিস্তানে মার্কিনপন্থী সরকারকে হটিয়ে দেশটির নিয়ন্ত্রণ নেয়া তালেবানরা নিজ দেশের মুক্তিযোদ্ধা। তাদের দেশের মুক্তি সংগ্রামের সৈনিকদের সমর্থন ও সহযোগিতা দেয়া প্রয়োজন। তাদের সাথে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সম্পর্ক স্থাপন করা প্রয়োজন। কারণ তারা বিদেশি শক্তির হাত থেকে দেশকে রক্ষা করেছে। তারা যাতে কট্টরপন্থী অবলম্বন না করে এবং ইসলামের নামে ধর্মান্ধ আচরণ না করে সেজন্য দ্রুত তাদের সমর্থন ও সাহায্য করা প্রয়োজন।

জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাতের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, ঢাকা মহানগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ প্রমুখ।

 

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন