কর্মীদের মামলা প্রত্যাহারের আগে কোনও নির্বাচন নয় : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা রয়েছে, তা প্রত্যাহারের আগে কোনও নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন হবে না।
শনিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন- আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশে আর সেরকম নির্বাচন হবে না। নির্বাচন কমিশন গঠন হবে ঠিক, যখন সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের ব্যবস্থা করা হবে। এ ছাড়া অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রাখা রাজনৈতিক নেতাকর্মীদেরকে মুক্তি দিতে হবে। তার আগে কোনও নির্বাচন হবে না।
তিনি আরও বলেন, আমাদের রাষ্ট্রকে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। যেখানে মানুষের কোনও অধিকার নেই। মানুষ তার কোনও অধিকার পূরণ করতে পারছেন না। এমনকি জনগণ তাদের ভোটও দিতে পারছেন না।
নারী অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই মহান নেত্রী বাংলাদেশের জন্য যে অবদান রেখেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। এক সময় দেশে মেয়েদের লেখাপড়া করাতে চাইতো না, কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। বেগম খালেদা জিয়া সেটার বিরুদ্ধে আইন করেছেন। তিনি দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা করাসহ বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন