ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : তথ্য প্রতিমন্ত্রী


মো. আলী আবির  photo মো. আলী আবির
প্রকাশিত: ১১-৯-২০২১ রাত ৯:৫৯
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মোঃ মুরাদ হাসান এমপি বলেছেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও সাহসী পদক্ষেপে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উঁচু করে কথা বলতে শিখেছে— এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ। এই দেশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান। 
 
শনিবার সকালে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে অনুষ্ঠিত জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে তিনি বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
 
পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.দীপু মনি এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং ও মারুফা আক্তার পপিসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

এমএসএম / এমএসএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ

ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী

উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির

Photo : AI

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু

পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

‘গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান’