‘ফিরোজা’র নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী, পাশের সড়কে নেতাকর্মীরা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’র নিরাপত্তায় অবস্থান নিয়েছেন সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অন্যদিকে ফিরোজার পাশের মূল সড়কে দলীয় প্রধানকে অভ্যর্থনা জানাতে অবস্থান নিয়েছেন দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৬ মে) সকালে ফিরোজার সামনে গিয়ে এ চিত্র দেখা যায়।খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে তার বাসভবন ফিরোজার সামনের সড়কটি গাড়ি চলাচল বন্ধ দেখা গেছে। শুধু হেঁটে চলাচল করছে কিছু পথচারী। তবে, অপরিচিত কাউকে সেখানে অবস্থান করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার বাসভবন ফিরোজা পরিষ্কার,পরিচ্ছন্ন করে নতুন করে সাজানো হয়েছে। বাড়ির সামনের অংশে লাগানো হয়েছে নানা রকমের ফুল গাছ।
এদিকে দলীয় প্রধান খালেদা জিয়ার দেশে ফেরার খবরে সকাল থেকে ফিরোজার সামনে জড়ো হতে শুরু করেছেন বিএনপির শতশত নেতাকর্মী। জাতীয় এবং দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা নানা রকম স্লোগান দিতে দেখা যাচ্ছেন। তারা বলছেন, দেশনেত্রী ফিরছেন, এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি। তার দেশে ফেরা বিএনপিতে নতুন প্রাণের সঞ্চার হবে।
এমএসএম / এমএসএম
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার