ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন জিতল ‘হ্যাপেনিং’
ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতেছে ‘হ্যাপেনিং’ ছবিটি। ১৯৬০ এর দশকে অবৈধ গর্ভপাতকে ঘিরে ফরাসি ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে। ছবিটি পরিচালক অড্রে দিবান। অ্যানি আরনাক্সের লেখা একই নামে প্রকাশিত উপন্যাসকে ঘিরে সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য। উপন্যাসটি প্রকাশিত হয়েছিল ২০০০ সালে। ‘হ্যাপেনিং’ ছবিতে অভিনয় করেছেন অ্যানামারিয়া বার্তোলোমেই ও লনা বাজরামি।
বিখ্যাত নির্মাতা পেদ্রো আলমোদোভার পরিচালিত ‘প্যারালাল মাদার’ ছবিটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন স্প্যানিশ তারকা পেনেলোপে ক্রুজ। ‘অন দ্য জব : দ্য মিসিং এইট’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জন আর্চিলা।
গ্রান্ড জুরি পুরস্কার পেয়েছে ইতালিয়ান পরিচালক পাওলো সরেত্তিনোর ‘দ্য হ্যান্ড অব গড’, সেরা পরিচালক ক্যাটাগরিতে সিলভার লায়ন পেয়েছেন জেন চ্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ), সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার), সেরা জুরি পুরস্কার জিতেছে ইল বুকো (পরিচালক মিশেল্যাঞ্জেলো ফ্রামার্তিনো), সেরা অভিনেতা /অভিনেত্রী বিভাগে পুরস্কার পেয়েছেন ‘দ্য হ্যান্ড অব গড’র অভিনেতা ফিলিপ্পো স্কত্তি।
সূত্র : ডেডলাইন
প্রীতি / প্রীতি
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ