ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পজিটিভের ৩০ দিনের মধ্যে মারা গেলে তা করোনায় বলে ধরা হবে ভারতে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২১ দুপুর ১০:৯

রিপোর্ট পজিটিভ আসার ৩০ দিনের মধ্যে কেউ মারা গেলে মৃত্যুর কারণ হিসেবে করোনাভাইরাস উল্লেখ করা হবে। হাসপাতাল বা বাড়ি যেখানেই ওই ব্যক্তির মৃত্যু হোক না কেন, সেই নিয়ম কার্যকর হবে। একইভাবে করোনার চিকিৎসার জন্য কেউ যদি হাসপাতালে ৩০ দিনের বেশি থাকেন এবং তার মৃত্যু হয়, সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে করোনার উল্লেখ করা হবে। শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে এমনই জানাল দেশটির কেন্দ্র।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর গত ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের (আইসিএমআর) তরফে যৌথভাবে সেই নিয়মবিধি তৈরি করা হয়েছে। গত ৩০ জুন শীর্ষ আদালত কেন্দ্রকে করোনার মৃত্যুর ব্যাপ্তি আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করে দেখার নির্দেশ দিয়েছিল, যাতে প্রাথমিকভাবে করোনায় আক্রান্ত হওয়ার পর কারও মৃত্যু হলে তার মৃত্যুর কারণ হিসেবে করোনার উল্লেখ করা হয়।

শুক্রবার হলফনামা পেশ করে কেন্দ্র জানায়, হাসপাতালে বা স্বাস্থ্য পরিষেবার প্রদানকারী জায়গায় যদি কোনো করোনা আক্রান্ত রোগী ৩০ দিন পরে মারা যান, তাহলে মৃত্যুর কারণ হিসেবে করোনা বিবেচনা করা হবে। তবে বিষক্রিয়া, আত্মহত্যা, অনিচ্ছাকৃত হত্যা এবং করোনার পরিধির বাইরে কোনো দুর্ঘটনায় মৃত্যু হলে মৃত্যুর কারণ হিসেবে করোনার উল্লেখ করা হবে না।

সূত্র : হিন্দুস্তান টাইমস

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত