ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কলকাতার ফ্লাইওভারের ছবি দিয়ে যোগীর উন্নয়নবার্তা!


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২১ দুপুর ২:৫১

আর একবছর পরই ভারতের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। আগামী লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে রাজ্য ও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। এরই মধ্যে রাজ্যের উন্নয়ন নিয়ে ঢাকঢোল পেটাতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে শুরুতেই পা পিছলে পড়েছেন তিনি।

উত্তরপ্রদেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিলেন যোগী। তবে বিপত্তি বাধে যখন দেখা যায়- যোগীর বিজ্ঞাপনের ছবি মূলত কলকাতার মা ফ্লাইওভারের। এরপরই এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতারা।

তৃণমূলের দাবি, কলকাতার উন্নয়নের ছবি ‘চুরি’ করে নিজের রাজ্যের বিজ্ঞাপন দিয়েছেন যোগী। বিজেপির ‘ডবল ইঞ্জিন’ মডেল ব্যর্থ হয়েছে বলেও দাবি করেছে তারা।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বিজ্ঞাপনের ছবি প্রকাশ করে টুইটে বলেন, ‘বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে সেই ছবি চুরি করে যোগী নিজের রাজ্যের উন্নয়নের কথা বলছেন। দেখে মনে হচ্ছে বিজেপি-র সবথেকে শক্তিশালী রাজ্যে ডবল ইঞ্জিন মডেল মুখ থুবড়ে পড়েছে। এখন সব কিছু বাইরে আসছে।’

বিধানসভা নির্বাচনের পরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা মুকুল রায় টুইটে বলেন, ‘নরেন্দ্র মোদী বিজেপি-কে বাঁচাতে গিয়ে এতটায় অসহায় হয়ে পড়েছেন যে বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রীদের সরিয়ে দেওয়ার পাশাপাশি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নকেও চুরি করছেন।’

অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী টুইটে বাংলার একটি প্রাচীন প্রবাদের কথা তুলে ধরেন। তিনি লেখেন, ‘চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা।’

যদিও এই পুরো বিতর্কের মাঝে বিজেপির দাবি এটা অনিচ্ছাকৃত ত্রুটি। দলের রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘বিজ্ঞাপন সংস্থা ভুল করে এটা করেছে।’

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত