মাহি কি তবে সত্যি বিয়ে করেছেন?
গত জুনে সোশ্যাল মিডিয়ায় বিবাহ-বিচ্ছেদের ঘোষণা দেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। জানান, ব্যবসায়ী স্বামী মাহমুদ পারভেজ অপুর এবং তার পথ আলাদা হয়ে গেছে। এর কিছুদিন না যেতেই গুঞ্জন ওঠে, আবার বিয়ে করছেন মাহি। পাত্র হিসেবে সামনে আসে রাকিব সরকার নামে এক ব্যবসায়ীর নাম। যিনি গাজীপুরের প্রভাবশালী এক রাজনৈতিক পরিবারের সন্তান।
ওই সময় বিয়ের কাতান শাড়ি পরে তোলা একটি ছবি মাহি তার ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ’। ওই পোস্ট প্রকাশের পরই ছড়িয়ে পড়ে নায়িকার বিয়ের গুঞ্জন। যদিও সে সময় এই গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দেন মাহি। বলেন, রাকিব সরকার তার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু। তারা বিয়ে করেননি। যে খবর ছড়িয়েছে, তা ভুয়া।
তবে অতি সম্প্রতি মাহির বিয়ের গুজবের আগুনে ঘি ঢেলে দিয়েছে একাধিক ছবি ও কমেন্টস। গাজীপুরের যে ব্যবসায়ী ও নেতার সঙ্গে নায়িকার গোপন বিয়ের গুঞ্জন উঠেছিল, তার সঙ্গে গায়ে হলুদের পোশাকে তোলা একটি ছবি পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়া কয়েকদিন আগে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন মাহি। পাওয়া গেছে সেই ভ্রমণেরও কয়েকটি রহস্যময় ছবি।
সেগুলোর একটি ছবিতে মাহিকে দেখা গেছে এক যুবকের সঙ্গে। ওই ছবিতে কমেন্ট করেছেন সেই রাকিব সরকার, যার সঙ্গে মাহির বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। ছবিটির কমেন্ট বক্সে রাকিব লিখেছেন, কে তুমি? উত্তরে মাহি লিখেছেন ‘বৌ।’ এরপর রাকিব আবার মাহির সেই রিপলেতে ভালোবাসার ইমোজি দিয়েছেন। এই কমেন্ট ও রিপলে দেখে নেটিজেনদের প্রশ্ন, তবে কি সত্যি বিয়ে করেছেন মাহি?
যদিও এই প্রশ্নের উত্তর এখনও নায়িকা দেননি। রহস্য হিসেবেই রেখেছেন সবটা। তবে সম্প্রতি মাহি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, ১৩ সেপ্টেম্বর তিনি সারপ্রাইজ দেবেন। তাই এদিন নায়িকা কী সারপ্রাইজ দেন, সেদিকেই তাকিয়ে আছেন সকলে। রব উঠেছে, ১৩ সেপ্টেম্বর হয়তো নতুন বিয়ের ঘোষণা দিতে পারেন মাহি। যদিও এ বিষয়ে জানতে মাহিকে একাধিক বার ফোন দিলেও তিনি ধরেননি।
এর আগে ২০১৬ সালের মাঝামাঝি শাহরিয়ার ইসলাম শাওন নামে এক যুবক মাহিকে তার স্ত্রী বলে দাবি করেন। জানান, তাদের বিয়ে হয়েছে। তারা নাকি এক মাস সংসারও করেছেন। ওই সময় শাওনের সঙ্গে তোলা মাহির বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে পাল্টাপাল্টি মামলা মোকদ্দমা হয়। তারই মাঝে সিলেটের ব্যবসায়ী অপুকে বিয়ে করেন মাহি।
সে সময় মাহির করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নায়িকার সঘোষিত স্বামী শাওন। ২০১৬ সালের ১৬ জুন আদালতে এক লাখ মুচলেকায় তিনি জামিনও পান। এর পরের বছর শাওনকে ওই মামলা থেকে অব্যাহতি দিতে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। তিনি অব্যাহতি পানও। এরপর আর স্বামীর দাবি নিয়ে মাহির সামনে দাঁড়াননি শাওন।
প্রীতি / প্রীতি
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে