ছেলে-বৌমার মান ভাঙাচ্ছেন শ্বশুর!
ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি। তার ছেলে অভিনেতা নাগা চৈতন্য আক্কিনেনি ও পুত্রবধূ অভিনেত্রী সামান্থা আক্কিনেনি।
এদিকে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, নাগা ও সামান্থার মধ্যে মান-অভিমান চলছে। এই জুটির মনোমালিন্য এমন পর্যায়ে রয়েছে যে, তাদের সংসারই নাকি ভাঙতে বসেছে। যদিও এ বিষয়ে তারা এখনো মুখ খোলেননি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ছেলে ও পুত্রবধূর মান-অভিমান ভাঙাতে এগিয়ে এসেছেন শ্বশুর নাগার্জুনা। ছেলের সংসার টেকাতে সব ধরনের চেষ্টাই করছেন তিনি। শুধু তাই নয়, যত দ্রুত সম্ভব সামান্থার সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলতে নাগা চৈতন্যকে পরামর্শ দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘এমন নয় যে নাগা চৈতন্য দোষী। তিনি কখনো তার স্ত্রীকে ধোকা দেননি। বরং, ২০১৭ সালে গোয়াতে তাদের বিয়ের পর থেকে তিনি ভালো স্বামী হিসেবেই আচরণ করছেন। এমনকি মজিলি সিনেমায় স্ত্রীর সঙ্গে ক্যামেরার সামনে খারাপ আচরণ করতেও তার সমস্যা হয়েছে। এখন যখন সামান্থার সঙ্গে তার সমস্যা মিটিয়ে ফেলতে বলা হচ্ছে তখন তিনি কোথা থেকে শুরু করবেন তা ভেবে পাচ্ছেন না। তিনি অনেক বড় জটিলতায় রয়েছেন। যত দ্রুত সম্ভব পারিবারিক সমস্যা মেটানোর চেষ্টা করছেন তিনি।’
আগামী অক্টোবরে নাগা চৈতন্য ও সামান্থার বিয়ের চার বছর পূর্তি হতে চলছে। খুব শিগগির তারা মনোমালিন্য মিটিয়ে ফেলবেন বলেই প্রত্যাশা করছেন তাদের ভক্তরা।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত