বেঁচে থাকার তাগিদ ছিল না আমার : দীপিকা
‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে এই শুক্রবারের পর্বে বিগ বি-র আসরে এসেছিলেন দীপিকা পাড়ুকোন এবং ফারাহ খান। বিগত কয়েক দিন ধরেই নেটমাধ্যমে এই পর্বের বিভিন্ন প্রোমো নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। এই টুকরো টুকরো ভিডিও নিয়ে দর্শক তথা অনুরাগীদের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে।
সনি’র ইনস্টাগ্রাম থেকে মুক্তি পাওয়া সাম্প্রতিকতম প্রমোর ভিডিওতে দীপিকার জীবনের এক কঠিন অধ্যায়ের কথা বলতে দেখা গেল প্রকাশ-কন্যাকে।
ভিডিওতে অমিতাভ তার অতিথিদের কাছে এই খেলায় অংশ নেওয়ার কারণ জানতে চান। দীপিকার জীবনের একটি দীর্ঘ সময় মানসিক অবসাদে কেটেছে। অমিতাভের প্রশ্নের উত্তরে নিজের জীবনের সেই সময়ের কথা বলেন তিনি। অবসাদ কাটিয়ে ওঠার পরেই তিনি একটি সংগঠন তৈরি করেন, যার সূত্রে তিনি মানসিক অসুস্থতা এবং সার্বিক ভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করে চলেছেন। নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে দীপিকা বলেন, “কাজে যেতে ইচ্ছে করত না আমার। কোথাও যাওয়ার, কারও সঙ্গে দেখা করার কোনও ইচ্ছে ছিল না। জানি না আমার এইটা বলা উচিত হবে কি না, কিন্তু নিজের মধ্যে বার বার বেঁচে থাকার তাগিদের অভাব অনুভব করেছি আমি।”
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত