মুগডাল-শুটকির মজাদার এঁচোড়
এঁচোর খেতে কে না পছন্দ করে! এটি খুবই মজার একটি খাবার। অনেকেরই এটি অনেক পছন্দের একটি আইটেম। এটি যেমন খেতে মজা তেমন তৈরি পদ্ধতিও সহজ। চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-
প্রয়োজনীয় উপকরণ
১. এঁচোড় ৪ কাপ
২. পছন্দের যে কোন শুটকি
৩. মুগডাল ২ কাপ
৪. টমেটো ৩ টি
৫. পেয়াজ কুচি ৪ টে চামচ
৬. রসুন কুচি ৩ চা চামচ
৭. মরিচ গুঁড়া ২ চা চামচ
৮. হলুদ গুঁড়া ২ চা চামচ
৯. তেজপাতা ১ টি
১০. এলাচ ২ টি
১১. ধনিয়া+জিরা গুঁড়া ২ চা চামচ
১২. লবণ স্বাদমতো
১৩. সরিষার তেল পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে শুটকি শুকনো তাওয়ায় টেলে গরম পানিতে ভিজিয়ে রেখে ভাল করে ধুয়ে নিন। এরপর মুগডাল হালকা ভেজে ধুয়ে নিন। এবার একটি পাত্রে পানি দিয়ে তাতে এঁচোড় লবণ ও হলুদ যোগে ফুটতে দিন। ফুটে উঠলে পানি ঝরিয়ে ধুয়ে রাখুন। এতে এঁচোড়ের কষ চলে যাবে। এরপর একটি পাত্রে তেল গরম দিয়ে তাতে একে একে তেজপাতা, এলাচ,দারুচিনি এসব দিয়ে দিন। এবার পিয়াজ রসুন কুচি দিয়ে নরম হওয়া অব্দি ভেজে শুটকি যোগ করে পিয়াজ-রসুনকুচি হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে পরিমাণ মতো পানি যোগ করে মসলা ভাল করে কষিয়ে নিন। এবার মসলার তেল ছেড়ে দিলে এতে এঁচোড়, মুগডাল, টমেটো দিয়ে কষিয়ে নিয়ে এরমধ্যে পরিমাণ মতে পানি যোগ করুন। এরপর এটি মাঝারি আঁচে রান্না করুন। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লোভনীয় রেসিপিটি।
প্রীতি / প্রীতি
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?