ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিদেশ যেতে খালেদা জিয়াকে জেলে গিয়ে আবেদন করতে হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২১ বিকাল ৫:১৭

সাজা স্থগিতের পর শর্তসাপেক্ষে মুক্তি পেতে বা বিদেশে যেতে চাইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে গিয়ে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার আইন কমিশনের রজতজয়ন্তী উদযাপন ও আইন দর্শন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, আমাদের কাছে গত সপ্তাহে এই বিষয়টি এসেছিল। আমরা মতামত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তাতে আমরা ছয় মাসের মেয়াদ বাড়াতে মত দিয়েছিলাম। রাতে আমি খবর নিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সুরক্ষা সচিব দুজনে সরকারি কাজে বিদেশে আছেন। সেজন্য আবেদনটি এখনো প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো সম্ভব হয়নি।

খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়টি নিয়ে মন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) যে আবেদন করেছেন তা ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার একটি আবেদন হিসেবে গ্রহণ করা হয়েছে। এ আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দিয়েছিলেন শর্তসাপেক্ষে। যে আবেদনের ওপর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে সে আবেদনটি নিষ্পত্তি হয়ে গেল।

মন্ত্রী বলেন, এই অবস্থায় এটাকে পরিবর্তন করার আইন নেই। যদি এটা করতে হয় যেটা আমি আগেও বলেছি, তাকে (খালেদা জিয়া) আবার জেলে গিয়ে এ আবেদন বাতিল করতে হবে। এরপর আবার নতুন আবেদন করতে হবে।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন