ঈদে আসছে অনিক বিশ্বাস পরিচালিত নিরবে 'শিরোনাম'
ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় একঝাঁক নতুন সিনেমা। তারই ধারাবাহিকতায় অভিনেতা নিরব হোসেন ঘোষণা দিলেন তার নতুন চলচ্চিত্র ‘শিরোনাম’ এর মুক্তির কথা। বুধবার (২২ মে) সকাল ১০:৩০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির কথা জানান এই চিত্রনায়ক।
চিত্রনায়ক নিরব বলেন, ‘নতুন গল্প নিয়ে আসছি। এখনো অনেক চমক বাকি আছে। সময় হলে সব জানানো হবে শিরোনামের টিম থেকে।চলচ্চিত্রটি নির্মাণ করছেন অনিক বিশ্বাস।
নির্মাতা অনিক বিশ্বাস জানান, ঈদেই মুক্তি পাচ্ছে ‘শিরোনাম’ এবং সে অনুযায়ী দ্রুতগতিতে কাজ এগিয়ে চলেছে। ‘দুই-এক দিনের মধ্যেই বিস্তারিত জানানো হবে,’ বলেন নির্মাতা। তবে গল্পের বিষয়ে মুখ খুলতে রাজি হননি তিনি। শুধু বলেন, ‘এটা আমাদের গল্প। দর্শক যেমন গল্প দেখতে চায়, তেমনই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে “শিরোনাম”।
নায়ক নিরব ছাড়াও সিনেমাটিতে জনপ্রিয় একঝাঁক শিল্পী অভিনয় করেছেন বলে জানিয়েছেন পরিচালক, যদিও এখনই বিস্তারিত প্রকাশ করতে চাননি।
চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন বাংলাদেশের সাইফুল শাহীন ও ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী। বিশেষ আকর্ষণ হিসেবে দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি।
সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদেই বড় পর্দায় দেখা যাবে ‘শিরোনাম’। এখন শুধু অপেক্ষা আরও চমক ও ট্রেলার প্রকাশের।
এমএসএম / এমএসএম
বক্স অফিসে ‘ককটেল টু’র আয় কত?
জীবনটা নিজের মতো করে নিতে হয় : মিমি
পুরুষের কিছু দৃষ্টিভঙ্গি এখনো অস্বস্তিকর লাগে: তামান্না ভাটিয়া
তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিও, ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’
নিঃস্বার্থ জীবনের গল্পে সুনেরাহ
আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন
সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ
বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট
ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!