মোবাইল গেমসে আসক্ত হয়ে তরুণের আত্মহত্যা
মোবাইল ফোনের গেমসে আসক্ত হয়ে হতাশায় ডুবে আত্মহত্যা করলেন এক তরুণ। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের গোঘাটের ধুলেপুর গ্রামে।
রবিবার সকালে যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। মোবাইলে অন লাইন গেমে আসক্ত হয়ে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন ওই যুবক।
দেশটির পুলিশ জানিয়েছে মৃত এই যুবকের নাম শুভদীপ ঘোষাল। বয়স ২১। দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর শুভদীপ অন্য রাজ্যে কিছুদিনের জন্য কাজে চলে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফের চলেও আসেন। তার বাবা কাশীনাথ ঘোষালের একটি ছোটখাটো স্টেশনারি দোকান আছে। আর্থিকভাবেও অনটনে ছিল পরিবারটি।
যদিও বাবার দোকানে বসতেন না, ব্যবসাও দেখতেন না শুভদীপ। পরিবারের দাবি শুভদীপ রাত জেগে মোবাইলে গেমস খেলতেন আর দিনের বেলায় ঘুমাতেন। ঘর থেকেই বেরোতেন না। কোন কাজ কর্মও করতেন না। সারা দিন রাত শুধু মোবাইল নিয়েই বসে থাকতেন বলে জানান পরিবারের লোকজন।
এই নিয়ে পরিবারেও নানান ভাবে ঝামেলা হত। মোবাইল গেমেই আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। এখান থেকেই গ্রামবাসী ও পরিবারের লোকজনের ধারণা মোবাইল গেমেই আসক্ত হয়ে অবসাদে সে আত্মহত্যা করেছে।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা