উদয়ের সঙ্গে প্রেম ছিল, স্বীকার করলেন নার্গিস
বলিউডের বিখ্যাত প্রযোজক যশ রাজ চোপড়ার ছোট ছেলে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে অভিনেত্রী নার্গিস ফাকরির সম্পর্ক নিয়ে একসময় ব্যাপক চর্চা হতো। তবে কোনোদিনই নায়িকা এ বিষয় নিয়ে মুখ খোলেননি। এ নিয়ে কোনো আলোচনাই পছন্দ ছিল না তার। তবে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।
সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে নার্গিস স্বীকার করে নিয়েছেন, উদয় চোপড়ার সঙ্গে তিনি পাঁচ বছর সম্পর্কে ছিলেন। তিনি উদয়কে ‘সুন্দর আত্মা’ বলেও অভিহিত করেছেন।
নার্গিসের কথায়, ‘ভারতে আমার দেখা সবচেয়ে সুন্দর মানুষ হলেন উদয়। আমি কোনোদিনই আমার আর উদয়ের সম্পর্কের কথা বলিনি। কারণ আমাকে কিছু লোকজন এ বিষয়ে কথা বলতে নিষেধ করেছিলেন। এখন আফসোস হয়, পাহাড়ের চূড়া থেকে চিৎকার করে এই সম্পর্কের কথা বলা উচিত ছিল আমার।’
তবে তাদের প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় রসালো আলোচনা প্রসঙ্গে নার্গিসের বক্তব্য, সোশ্যাল মিডিয়া একেবারেই ভুয়া। মানুষ সেখানে সত্যিটা না জেনেই কথা বলেন, নানা গুঞ্জন ছড়ান।’
প্রসঙ্গত, উদয় চোপড়ার আরও একটি পরিচয় তিনি বলিউডের সবচেয়ে বড় প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস-এর বর্তমান কর্ণধান আদিত্য চোপড়ার ছোট ভাই অর্থাৎ, অভিনেত্রী রানি মুখার্জীর দেবর।
২০১৪ সালে উদয়ের সঙ্গে নার্গিস ফাকরির সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে। তবে সে সময় বিষয়টি অস্বীকার করেন অভিনেত্রী। নার্গিস বলেছিলেন, ‘আমি আর উদয় ডেট করছি না। ভারতে আমার খুব কম বন্ধু আছে, উদয় তাদের মধ্যে একজন।’
তাই এতদিন পর কেন নার্গিস সেই সম্পর্কের কথা স্বীকার করলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। এছাড়া সে সময় ঠিক কী কারণে তাদের সম্পর্ক ভেঙেছিল, অভিনেত্রী কেন ভারত ছেড়ে চলে গিয়েছিলেন, তাও এখনও স্পষ্ট নয়।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত