বঙ্গোপসাগরে নিম্নচাপ, ওড়িশায় পানিবন্দি বহু মানুষ
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির মধ্যে সোমবার সকালেই সেই গভীর নিম্নচাপ ভারতের ওড়িশায় চাঁদবলির কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। খবর আনন্দবাজারের।
আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় পূর্ব ভারতের পুরী জেলায় ৫৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে পুরীর বহু এলাকা। পানি জমেছে ওড়িশার আরো অনেক জেলায়।
আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপের জেরে পার্শ্ববর্তী রাজ্য ছত্তিশগড়েও ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপকূল এলাকায় আগামী ১২ ঘণ্টায় ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় হবে। পরের ১২ ঘণ্টা ঝড়ের গতিবেগ কমে প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার হবে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ ফের নিম্নচাপে পরিণত হবে। পরে তা পশ্চিম-উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের দিকে চলে যাবে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা