দশম শ্রেণির ছাত্রী নওশাবা!
ছোট ও বড় পর্দার সুপরিচিত অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। বয়স ৩৪ বছর। এই বয়সে তিনি কিনা দশম শ্রেণিতে পড়ছেন। ঘটনা সত্যি। তবে তা বাস্তবে নয়, পর্দায়। সম্প্রতি একটি টেলিফিল্মে সোমা চরিত্রে অভিনয় করছেন নওশাবা। নাম ‘সব সোমার দোষ’। সেখানেই তাকে দশম শ্রেণির ছাত্রীর ভূমিকায় দেখা যাবে।
টেলিফিল্মটির গল্পে ভেঙে যাওয়া একটি পরিবারের মেয়ে সোমার গল্প বলা হবে। যে বাবা-মাকে ছাড়াই বড় হয়েছে। ফলে তার স্বাভাবিক বিকাশ ঘটেনি। সে ভালো-মন্দের তফাৎ করতেও হিমশিম খায়। টেলিছবিটি একটি বেসরকারি টিভি চ্যানেলে শিগগিরই প্রচারিত হবে।
নওশাবা বলেন, ‘সেই কবে স্কুল ছেড়েছি মনে নেই। এখন আবার স্কুল ড্রেস পরে টিনএজ চরিত্রে অভিনয় করছি। যদিও দারুণ একটি গল্পের পাশাপাশি চরিত্রটিও চ্যালেঞ্জিং। তবুও কিছু কারণে প্রথমে আমি কাজটি করতে চাইনি। পরে রাজি হয়ে গেছি। চেষ্টা করছি চরিত্রটি ফুটিয়ে তোলার।’
নওশাবার কথায়, ‘সবাই বলছে সব দোষ সোমার। কিন্তু আসলে কি তাই? নাকি সোমার এই পরিস্থিতির জন্য দায়ী তার বাবা-মা বা এই সমাজ ব্যবস্থা। এসবের উত্তর খোঁজা হবে এই গল্পটির মাধ্যমে। এমন কাজ আমাদের এখানে সচরাচর হয় না। কাজটি করে সত্যিই ভালো লাগছে।’
বর্তমানে নওশাবা কাজ করছেন আরিফ খান পরিচালিত ‘দোলাচল’ ও রাশেদ রাহাতের ‘ডোম-লাশকাটা ঘর’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’সহ বেশ কয়েকটি ওয়েব ফিল্ম।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত