৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা ও জরিমানা
‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর ওয়ারী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
আজ সোমবার ঢাকা মহানগরীর ওয়ারী এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স বিগ বাজার প্রতিষ্ঠানটির পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও একই এলাকায় মেসার্স সাদিক এগ্রো প্রতিষ্ঠানটির শাহী মিঠাই দই পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করা ও শাহী মিঠাই ঘি , লাচ্ছা সেমাই পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য ইত্যাদি স্থায়ীভাবে উল্লেখ না করায় ১০ হাজার টাকা এবং মেসার্স স্যান্ড্রা প্রতিষ্ঠানটির দই ও Bread Toast (৪০০ গ্রাম) পণ্যের মোড়কের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণে তারিখ, ওজন, মূল্য, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই।
ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মোঃ বিল্লাল হোসেন ও পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।
প্রীতি / প্রীতি
সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
শীতের সবজি বাজারে আসায় কিছুটা স্বস্তি, কমেছে ডিমের দামও
কমলো সোনার দাম
টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার
ব্যাংককে ১৯১ দেশের অর্থনৈতিক মহাযজ্ঞ শেষ: বৈশ্বিক সংস্কারের নতুন রূপরেখা, অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যা পেল
দেশের বাজারে আজ সোনার ভরি কত?
বৈরুতের মতো চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের শঙ্কা
দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা
বাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া: অর্থমন্ত্রী
বাজারে কম দামি সবজি কেবল পেঁপে-মিষ্টি কুমড়া
কালিয়াকৈর-ময়মনসিংহ ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু বৃহস্পতিবার
কারখানায় উৎপাদন নেই, কাগজে রপ্তানি, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ