ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সিইসি আমাদের পজিটিভ রেসপন্স জানিয়েছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৬-২০২৫ দুপুর ৪:১৬

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে আমাদের পজিটিভ রেসপন্স জানানো হয়েছে। আমরা আশা করছি, দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাবো।

রোববার (২ জুন) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।তিনি বলেন, আজকের বৈঠকে সিইসি আমাদের পজিটিভ রেসপন্স জানিয়েছে। বিলম্ব না করে দ্রুততম সময়ে যাতে নিবন্ধন দেওয়া হয়, আমরা তা বলেছি।

তিনি আরো বলেন, সুপ্রিম কোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বিষয়ক যে আপিল ছিল, সে আপিলের শুনানি হয়েছে এবং কোর্ট রায় দিয়েছেন। সে রায়ে নির্বাচন কমিশনকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এ আদেশের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার কর্তৃক আমাদের নিবন্ধনের যে অধিকার কেড়ে নিয়েছিল, তা ফিরে পেয়েছি।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, আজকের বৈঠকে আদালতের রায় এক্সিকিউশন করার বিষয়ে নির্বাচন কমিশনে যে আবেদনটা করা হয়েছিল, তা নিয়ে আলোচনা হয়েছে।তারা আমাদের এ বিষয়ে পচিটিভ রেসপন্স করেছেন এবং দ্রুত এ বিষয়টি কার্যকর করা হবে জানানো হয়েছে। আদালত যে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে, আমরা তা ফিরে পেতে চাই।

প্রতীকের বিষয়ে তিনি বলেন, আদালতের আদেশে বলা হয়েছে যে, সব পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। আমরা দাঁড়িপাল্লা প্রতীকেই তো কাজ করেছি। কমিশন তো আদালতের আদেশ অমান্য করতে পারবে না। আমরা আশাবাদী যে, দাঁড়িপাল্লা প্রতীকই আমরা ফিরে পাবো।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে বেলা ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

এর আগে, রোববার (১ জুন) রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।

এমএসএম / এমএসএম

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান