প্রবাসীদের ভিসার মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়াল সৌদি
মহামারি করোনায় সৃষ্ট পরিস্থিতিতে আটকে পড়া প্রবাসীদের সুসংবাদ দিয়েছে সৌদি আরব সরকার। প্রবাসী কর্মীদের জন্য বসবাসের অনুমতি বা ইকামার মেয়াদ বিনা মূল্যে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছে দেশটি। খবর আরব নিউজের
খবরে বলা হয়, ভিজিট ভিসা, এক্সিট ও রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রেও একই সুবিধা দেবে মধ্যপ্রাচ্যের দেশটি। এছাড়া নিষেধাজ্ঞার কবলে থাকা দেশগুলোর নাগরিকদের ভিজিট ভিসার মেয়াদও একইভাবে বৃদ্ধি হবে।
সম্প্রতি বাদশাহ সালমানের নির্দেশে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
প্রাণঘাতী করোনার প্রভাব মোকাবিলায় সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির অর্থমন্ত্রী ভিসার মেয়াদ বৃদ্ধির এই নির্দেশনা বাস্তবায়ন করছেন। সৌদি আরবের নাগরিক এবং প্রবাসী কর্মীদের সুরক্ষা ও অর্থনৈতিক প্রভাব লাঘবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খবরে আরও বলা হয়েছে, বিদেশে অবস্থানরত প্রবাসীদের ইকামার পাশাপাশি ভিজিট, এক্সিট ও রি-অ্যান্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেবে সৌদির পাসপোর্ট অধিদপ্তর। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে হবে, মেয়াদ বাড়ানোর জন্য কাউকে পাসপোর্ট অধিদপ্তরে যেতে হবে না। এ কাজে সহায়তা করছে সৌদির জাতীয় তথ্য কেন্দ্র।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা