গণহারে টিকার তৃতীয় ডোজের প্রয়োজন নেই, বলছেন বিজ্ঞানীরা
করোনার টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গণহারে সবাইকে দেয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। করোনার ডেল্টা ধরন মোকাবেলায় বিশ্বের কয়েকটি দেশ যখন বুস্টার ডোজ দেয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন একদল বিজ্ঞানীরা এ তথ্য জানালেন।
আল জাজিরার খবরে বলা হয়, চিকিৎসা সাময়িকী দ্য লেনসেটে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যাতে বিজ্ঞানীরা সাধারণ মানুষের মধ্যে গণহারে করোনা টিকার তৃতীয় ডোজ দিয়ে নিরুৎসাহিত করছেন।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ কয়েকটি দেশ কোভিড-১৯ টিকার তৃতীয় ডোজ দেয়া শুরু করেছে বা করছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে টিকা দেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র।
বিজ্ঞানীরা বলছেন, ‘সাধারণ মানুষের জন্য মহামারির এ পর্যায়ে বুস্টার ডোজ দেয়া প্রযোজ্য হবে না।’ তারা বলছেন, এরজন্য উপযুক্ত সময়সীমা, যতেষ্ট গবেষণা ও বিশ্লেষণ প্রয়োজন রয়েছে।
তারা বলছেন, তৃতীয় ডোজ নেয়ার ক্ষেত্রে আরও বেশি গবেষণা ও মূল্যায়ন প্রয়োজন। তারা বলছেন, করোনার ডেল্টাসহ অন্য ধরনগুলো মোকাবেলায় টিকার পূর্ণ ডোজ (দুই ডোজ) উচ্চ মাত্রায় কার্যকর ভূমিকা পালন করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিজ্ঞানীদের মধ্যে অন্যতম আনা মারিয়া হেনিও রেস্ত্রোপা বলেন, সার্বিক বিচারে তাদের কাছে থাকা তথ্যে জানা যায়, গুরুতর অসুস্থতা ঠেকাতে টিকার দুর্বলতার যতেষ্ট প্রমান নেই। এ সময় তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা দরিদ্র দেশগুলোর জনগণকে টিকার আওতায় আনার উপর গুরুত্বারোপ করেন।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা