ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

নগর ভবনে বৈঠক করলেন ইশরাক, নামের আগে ‘মাননীয় মেয়র’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৬-২০২৫ দুপুর ৪:৫৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৈঠক করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (১৬ জুন) ডিএসসিসির নগর ভবন মিলনায়তনে এ বৈঠক করেন তিনি। বৈঠকে ইশরাকের কর্মী-সমর্থকরাও অংশ নেন।

নগর ভবনে এটিই ইশরাকের প্রথম সভা। সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের আগে লেখা ছিল ‘মাননীয় মেয়র’। সভার শুরুতে কয়েকজনকে ইশরাককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করতে দেখা গেছে।

বিএনপি নেতা ইশরাক হোসেন আগেই ঘোষণা দিয়েছিলেন সরকার তাকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর আয়োজন না করলে নিজেই কর্মী, সমর্থক ও দক্ষিণ সিটির বাসিন্দাদের নিয়ে শপথ আয়োজন করবেন।

ডিএসসিসি সূত্র জানায়, নগর ভবনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতকল্পে এ সভার আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক। সভার ব্যানারে লেখা ছিল, ‘মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’।

যদিও ইশরাক হোসেনের শপথকে কেন্দ্র করে এক মাসের বেশি সময় ধরে নগর ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন তার কর্মী-সমর্থকরা। গতকাল রোববার আন্দোলনরতদের সঙ্গে যোগ দিয়ে ইশরাক ঘোষণা দেন, ‘জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে। এছাড়া প্রধান ফটকে তালা দেওয়া থাকবে।’

এমএসএম / এমএসএম

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নৌপথে বাণিজ্য বাড়াতে খালগুলোর আন্তঃসংযোগ অপরিহার্য: পানি সম্পদমন্ত্রী

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ: শামা ওবায়েদ

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী