৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস: ইসমাইল জবিউল্লাহ
প্রকৃত অর্থে ৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।
তিনি বলেন, সিপাহী-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতো। পুতুল সরকারের অধীনে দেশ পরিচালিত হতো। আধিপত্যবাদের বিরুদ্ধে হয়তো বাংলাদেশের লড়াই এখনো চলত। প্রকৃত অর্থেই ৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ১৯৭১ সালে আমরা যে যুদ্ধ করেছি, স্বাধীনতার পর আমাদের আশা-আকাঙ্ক্ষা অঙ্কুরেই বিনষ্ট হয়েছে। তৎকালীন রাষ্ট্রপ্রধানের রাজনৈতিক অদূরদর্শিতার কারণে এমনটা হয়েছিল।
তিনি বলেন, যে শেখ মুজিবুর রহমানের ইশারায় পুরো দেশের মানুষ জেগে উঠেছিল, তিনি চাইলে এই দেশকে সোনার দেশ বানিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। এ জন্য তাকে পরিণতি বহন করতে হয়েছে, যা আমরা কেউ চাইনি।
বিএনপির এই নেতা আরও বলেন, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্যে একটি প্রতীকী মিল রয়েছে।
ইসমাইল জবিউল্লাহ বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্টদের আর ফিরে আসতে দেওয়া হবে না।
আলোচনা সভায় তিনি আরও বলেন, সরকার তাঁতশিল্পের উন্নয়নে কাজ করবে।
তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্যসচিব হাজী মজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
aliul / aliul
৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস: ইসমাইল জবিউল্লাহ
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক
গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ফিরতে পারবেন না
পাবনার নতুন দুই ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হাতে নিহত ৩১৬
ঢাকায় ভুটানের রাজার জন্মবার্ষিকী উদযাপন
গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর
রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি
জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ
স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা
রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা