ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২৬ বিকাল ৫:১২

আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়ে আর ফিরে না আসা ব্যক্তিদের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এদিন গুমের বিচারের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা।

তদন্তের অগ্রগতি তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে প্রায় আড়াইশ গুমের অভিযোগ এসেছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিটা পরিবার ধরে ধরে আমাদের তদন্ত চলছে। এরই মধ্যে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। প্রতিবেদন হাতে পেলে যাচাই-বাছাইয়ের পর আনুষ্ঠানিক অভিযোগ আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

এ সময় মানবাধিকার সংগঠন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের বিচারের জন্য বর্তমানে দুটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। এজন্য আরও ট্রাইব্যুনাল প্রয়োজন। গুমের শিকার ব্যক্তিদের প্রকৃত ঘটনা উদঘাটনসহ দায়ীদের জবাবদিহির আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

এর আগে, ২৫ আগস্ট সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন ভুক্তভোগী পরিবারের কয়েকজন সদস্য। তখন গুমের এসব অভিযোগ রাজনৈতিক বিবেচনায় তদন্ত বা বিচার না করার অনুরোধ জানিয়েছেন মায়ের ডাকের এই সমন্বয়ক। 

aliul / aliul

গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর

রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে

প্রাণিসম্পদ খাতে ১৭ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্যােগ

উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তেরেনাম বাবু গ্রেপ্তার

নারী ও কন্যাশিশুর কল্যাণ নিয়ে ডা. জুবাইদা-ডাচেস সোফির আলোচনা

আগুন-বোমার রাজনীতি নয়, চাই শান্তির বাংলাদেশ

কপ-৩১ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

খিলক্ষেতে তেলের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু