ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

খিলক্ষেতে তেলের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ২:১

রাজধানীর খিলক্ষেতে এশিয়া পাম্পের একটি তেলের ট্রাকের ধাক্কায় তাউসিফ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে খিলক্ষেত পুলিশ বক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তাউসিফ ময়মনসিংহ সদর উপজেলার কাচিঝুলি গ্রামের কামরুল ইসলামের ছেলে।

তাকে হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেলের রাইডার সেলিম জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে এশিয়া পাম্পের একটি তেলের ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পথচারী ও মোটরসাইকেলের রাইডার তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

aliul / aliul

কপ-৩১ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

খিলক্ষেতে তেলের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এসএমই খাতে পুনঃঅর্থায়ন বরাদ্দ বেড়ে ২ হাজার কোটি টাকা

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান

পৌরসভায় সেবা ব‍্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত হবেন

ঢাকা-গাজীপুর বিআরটি লেন বহাল রাখার দাবি চার সংগঠনের

পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই যাত্রীবাহী বাসে আগুন

ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা প্রস্তাব সংগ্রাম পরিষদের

রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের উপহার না দেওয়ার আহ্বান

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৯৪, ভর্তি ৩৮

আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ