ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ১:৫৯

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এবং কৌশলগত পয়েন্টে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানান।

বিজিবি জানায়, ঢাকার মিরপুরে এক প্লাটুন, সাভার ও হেমায়েতপুর এলাকায় দুই প্লাটুন, জিরানী এলাকায় দুই প্লাটুন, আশুলিয়ায় নয় প্লাটুন এবং জামগড়ায় দুই প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।

গাজীপুরের চন্দ্রা এলাকায় এক প্লাটুন, পল্লী বিদ্যুৎ এলাকায় দুই প্লাটুন, মৌচাক এলাকায় এক প্লাটুন, আমবাগ-কাটা এলাকায় এক প্লাটুন, কাশিমপুর এলাকায় এক প্লাটুন, নাওজোর এলাকায় এক প্লাটুন, ভোগড়া বাইপাস এলাকায় এক প্লাটুন, গাছা এলাকায় এক প্লাটুন এবং সালনা এলাকায় এক প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় দুই প্লাটুন, জালকুড়ি এলাকায় দুই প্লাটুন, বিসিক শিল্পনগরী এলাকায় এক প্লাটুন, চাষাড়া মোড়ে এক প্লাটুন এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় এক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলের নিরাপত্তায় সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের মোতায়েন ও তৎপরতা অব্যাহত থাকবে।

aliul / aliul

কপ-৩১ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

খিলক্ষেতে তেলের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এসএমই খাতে পুনঃঅর্থায়ন বরাদ্দ বেড়ে ২ হাজার কোটি টাকা

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান

পৌরসভায় সেবা ব‍্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত হবেন

ঢাকা-গাজীপুর বিআরটি লেন বহাল রাখার দাবি চার সংগঠনের

পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই যাত্রীবাহী বাসে আগুন

ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা প্রস্তাব সংগ্রাম পরিষদের

রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের উপহার না দেওয়ার আহ্বান

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৯৪, ভর্তি ৩৮

আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ