ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৯৪, ভর্তি ৩৮


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ১১:৫৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৯৪ শিক্ষার্থী রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ৩৮ জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালের দিকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভর্তি রোগীদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় আইসিইউতে নেওয়া হলেও বর্তমানে চারজনের শারীরিক অবস্থাই স্থিতিশীল রয়েছে।

ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, মাদ্রাসা শিক্ষার্থীদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যালোচনার জন্য ইতোমধ্যে দুটি পৃথক মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং রোগীদের শারীরিক অবস্থার উন্নতি বিবেচনা করে বুধবার কিছু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

অসুস্থ শিক্ষার্থীদের সর্বশেষ শারীরিক পরিস্থিতি ও চিকিৎসার অগ্রগতি বুধবার দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান তিনি।

aliul / aliul

ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৯৪, ভর্তি ৩৮

আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ

দুপুরের আগেই বৃষ্টির সম্ভাবনা

প্রাথমিক শিক্ষায় মানসম্মত শিখন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: ববি হাজ্জাজ

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৬

আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার

আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা

এরদোয়ানের স্ত্রীর সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী