ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ৩:৩৬

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমাতে আমদানি প্রক্রিয়ায় বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা, খেজুরসহ ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য ৯০ দিন পর্যন্ত বাকিতে আমদানি করা যাবে।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এসংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সাপ্লায়ার্স ক্রেডিট ও বায়ার্স ক্রেডিটের আওতায়ও এসব পণ্য আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়। বিশেষ এই সুবিধা আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, চাল, গম ও আটা, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে। এসব পণ্য ৯০ দিন পর্যন্ত বিলম্বিত পরিশোধের শর্তে আমদানি করা যাবে। অর্থাৎ পণ্য আমদানির পর নির্ধারিত মেয়াদের মধ্যে আমদানির মূল্য পরিশোধের সুযোগ পাবেন ব্যবসায়ীরা। এ ক্ষেত্রে সাপ্লায়ার্স ক্রেডিট বা বায়ার্স ক্রেডিটের ব্যবস্থাও রাখা হয়েছে।

সাপ্লায়ার্স ক্রেডিটের ক্ষেত্রে বিদেশি সরবরাহকারী আমদানিকারককে নির্দিষ্ট সময়ের জন্য বাকিতে পণ্য সরবরাহ করেন। অন্যদিকে বায়ার্স ক্রেডিটের ক্ষেত্রে বিদেশি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আমদানিকারকের পণ্যের মূল্য পরিশোধে অর্থায়ন করে। পরে আমদানিকারক নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ পরিশোধ করেন।

ব্যবসায়ীদের জন্য এ ধরনের সুবিধা গুরুত্বপূর্ণ। কারণ, আমদানির জন্য প্রয়োজনীয় অর্থের পুরোটা তাৎক্ষণিকভাবে জোগাড় করতে না হলেও পণ্য দেশে এনে বাজারজাত করার সুযোগ তৈরি হয়।

aliul / aliul

স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে

প্রাণিসম্পদ খাতে ১৭ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্যােগ

উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তেরেনাম বাবু গ্রেপ্তার

নারী ও কন্যাশিশুর কল্যাণ নিয়ে ডা. জুবাইদা-ডাচেস সোফির আলোচনা

আগুন-বোমার রাজনীতি নয়, চাই শান্তির বাংলাদেশ

কপ-৩১ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

খিলক্ষেতে তেলের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এসএমই খাতে পুনঃঅর্থায়ন বরাদ্দ বেড়ে ২ হাজার কোটি টাকা

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান

পৌরসভায় সেবা ব‍্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত হবেন