গরম-যানজটে অতিষ্ঠ মানুষ
গত কয়েক দিন ধরে অসহনীয় গরমে রাজধানীর মানুষ হাঁসফাঁস করছে। পর্যাপ্ত গাছগাছালি ও জলাশয় না থাকায় ঢাকা ক্রমেই উত্তপ্ত ভূখণ্ডে পরিণত হচ্ছে। এই উত্তপ্তের কারণে সাধারণ মানুষ শান্তিতে চলাফেরা এবং ঘুমাতে পারছেন না। অন্যদিকে আজ আন্তঃজেলা বাস, লঞ্চ ও ট্রেন চলাচল শুরুর পর পুরোনো চেহারায় ফিরেছে ঢাকা। দেখা দিয়েছে যানজট। আর যানজট, গরমের তীব্রতা ও রোদের প্রখরতার জনজীবনকে অতিষ্ট করে তুলেছে।
সোমবার (২৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গুগলের পূর্বাভাস দেখা যায়, ঢাকায় ৩৬ ডিগ্রি তাপমাত্রা হলেও অনুভূত হচ্ছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ‘ইয়াসের’ প্রভাবে দাবদাহের প্রভাব কমতে শুরু করবে। আর বৃষ্টিরও আভাস রয়েছে।
গরমের বিষয়ে জানতে চাইলে ফার্মগেটের বাসিন্দা ইমরান হোসেন বলেন, গত দুই দিন ধরে প্রচণ্ড গরমে ঘুমাতে পারি না। আর গরম ও প্রখর রোদের কারণে বাইরেও বের হয়ে শান্তি পাচ্ছি। মনে হচ্ছে, গায়ের চামড়া পুড়ে যাবে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, সোমবার বিকেল থেকে তাপমাত্রা কমে যাবে। আগামী তিন দিন এটা কমে স্বাভাবিক হতে পারে। আর কাল (রোববার) থেকে আজকের তাপমাত্রা কম আছে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে বলা হয়েছে, রবিবার খুলনায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। দেশে সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারে।
এদিকে সকালে ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর, শাহবাগ, মৎস্যভবন ও প্রেসক্লাবের সামনে যানবাহনের দীর্ঘ লাইন ছিলো। এসময় ঢাকার রাস্তায় সব ধরনের গাড়ি চলাচল করেছে। আবার অনেকেই গাড়িতে জায়গা না পেয়ে হেঁটে কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করতেও দেখা গেছে।
কারওয়ান বাজারে শফিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, সকাল ৭টায় মতিঝিলের উদ্দেশ্যে তিনি মিরপুর ১ থেকে বাসে উঠেছেন। সেখান থেকে কারওয়ান বাজারে আসতে তার সময় লেগেছে আড়াই ঘণ্টা। কিন্তু কারওয়ান বাজারে বাস স্থির হয়ে দাঁড়িয়ে থাকার কারণে তিনি পায়ে হেঁটে কর্মস্থলের উদ্দেশে রওনা দেন।
প্রীতি / জামান
মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড
আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন
দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ
যুক্তরাষ্ট্রে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১
শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’
প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০
কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু
ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে
সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ