ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক
ঢাকার উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগ দিয়ে রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। অন্যদিকে মো. শফিকুল ইসলাম খান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন।
এছাড়া নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন, মো. সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং মো. শওকত হোসেন সরকার গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নিয়োগ পেয়েছেন।
'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা এদের সিটি কর্পোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগ করা প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।
Aminur / Aminur
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আটক ৭
বিদ্যুৎ সাশ্রয়ে আবারও কড়াকড়ি, সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ দোকানপাট
জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী
অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে হঠাৎ বাসস্ট্যান্ড পরিদর্শনে ডিসি ফরিদা
তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয়
একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী
আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
ঈদের আনন্দ কেড়ে নিল আগুন, খোলা আকাশের নিচে শত পরিবার
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু
বৈরী আবহাওয়ায় ঘরমুখো যাত্রী কম, সন্ধ্যায় বাড়তে পারে চাপ
নতুন টাকার বিক্রেতা আছে, ক্রেতা নেই