এবার হাটে হাঁড়ি ভাঙলেন যশের প্রাক্তন স্ত্রী
প্রেম-বিয়ে ও সন্তান বিতর্কে দীর্ঘ দিন ধরে তুমুল আলোচনায় টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত। গুঞ্জন ছিল, এ অভিনেতা আগেও একটি বিয়ে করেছিলেন। এবার যশের সেই প্রাক্তন স্ত্রী হাটে হাঁড়ি ভাঙলেন।
যশের প্রাক্তন স্ত্রীর নাম শ্বেতা। মুম্বাইয়ে বসবাস করেন তিনি। সেখানে একটি সংবাদমাধ্যমে কাজ করেন। অনেকেই জানেন না যশ শ্বেতাকে বিয়ে করেছিলেন। সেই সংশয় দূর করতেই বিয়ের কথা জানালেন শ্বেতা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে শ্বেতা বলেন—‘মুম্বাইয়ে যশের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমাদের ১০ বছরের একটি ছেলেও আছে। কখনো সামনে আসিনি তাই মানুষ আমাকে চেনেন না। এতদিন বিষয়টি কেউ জানতো না, এবার জানবে।’
শ্বেতা টলিউড ইন্ডাস্ট্রিতে তিন বছর কাজ করেছেন। তখন যশের সঙ্গে ডিভোর্স নিয়ে লড়ছিলেন তিনি। এরপর মুম্বাইয়ে ফিরে যান শ্বেতা। এতদিন সামনে না আসার কারণ ব্যাখ্যা করে শ্বেতা বলেন—‘যশের সঙ্গে আমার তো বিচ্ছেদ হয়েই গেছে। সামনে এসে কী করব!’
টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে প্রেম-বিয়ে নিয়ে দারুণ সমালোচিত যশ। নুসরাতকে ব্যক্তিগতভাবে চেনেন কিনা? এমন প্রশ্নের উত্তরে শ্বেতা বলেন— ‘আমি নুসরাতকে দেখেছি, কিন্তু চিনি না। তাই এ বিষয়ে কিছু বলতে চাই না।’
শ্বেতা ও যশ কারো সঙ্গেই থাকে না তাদের পুত্র। যশের সঙ্গে যোগাযোগ আছে কিনা? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যশ আমার ছেলের বাবা। ওর সঙ্গে সেই সূত্র ধরে যেটুকু যোগাযোগ রাখতে হয় রাখি। আমাদের সন্তান পারস্পরিক হেফাজতের অধীনে। ডিভোর্সের সময় আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’
‘স্ত্রীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার যশ দাশগুপ্ত’—২০১৪ সালের ২৬ জুন এই শিরোনামে খবর প্রকাশ করেছিল টাইমস অব ইন্ডিয়া। চলতি বছরের শুরুতে এ প্রতিবেদনটি সামনে নিয়ে আসেন নেটিজেনরা। সংবাদমাধ্যমটিকে একটি সূত্র বলেছিলেন—‘যশের বিরুদ্ধে আইপিসির ৪৯৮ এ ধারায় স্ত্রীকে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যশ ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন। তবে যশের সন্তান তার দাদা-দাদির সঙ্গে থাকতো।’
প্রীতি / প্রীতি
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে