মা হতে যাচ্ছেন শখ
গত বছর নতুন করে সংসার জীবন শুরু করেন মডেল-অভিনেত্রী আনিকা কবীর শখ। বিয়ের প্রায় দেড় বছর পর এ অভিনেত্রী জানালেন, মা হতে যাচ্ছেন তিনি। আপাতত নতুন অতিথির অপেক্ষায় দিন কাটছে তার। আনন্দের খবরটি শখ তার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।
শখ বলেন—‘খুশির খবর হলো, মা হতে যাচ্ছি। এখন ৮ মাস চলছে।’ নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘সময় এখন প্রায় শেষ দিকে, এ অবস্থায় একটু পরিবর্তন হয়। তারপরও আমি ভালো আছি, সুস্থ আছি। বাসায় বিশ্রাম নিচ্ছি, বই পড়ছি, নাটক-সিনেমা দেখে সময় পার করছি।’
দোয়া প্রার্থনা করে শখ বলেন, ‘সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়। আমাকে এই দীর্ঘসময় ধরে দেখভাল করা চিকিৎসক বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে। আমরা দুটি মানুষ খুব ভালো আছি, আপনাদের দোয়ায়। এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের শুভকামনা, প্রার্থনাগুলো খুব প্রয়োজন। সবাই ভালো থাকবেন।’
শখের স্বামীর নাম আতিকুর রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। গত বছরের ১২ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এ বিষয়ে শখ বলেন, ‘আমাদের অনেক বছরের পরিচয়। কিন্তু আমাদের মাঝে প্রেমের সম্পর্ক ছিল না, যা হয়েছে দুই পরিবারের পছন্দে ও সম্মতিতে।’
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত