ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

৬ প্রতীক নিয়ে বিকেলে ইসিতে যাবে এনসিপি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৬-২০২৫ দুপুর ১২:৩৬

নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।রোববার (২২ জুন) আবেদন ফরম জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।তিনি বলেন, আজ (রোববার) বিকেল ৩টায় নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে যাবে এনসিপির প্রতিনিধিদল।

এদিকে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসির আবেদন গ্রহণের শেষ দিনও আজ।

গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের দল এনসিপির আত্মপ্রকাশ হয় ২৮ ফেব্রুয়ারি। এর চার মাস পেরিয়ে গেলেও এখনও দলটি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেনি। এ অবস্থায় ঐক্যমত কমিশনসহ সরকারের সঙ্গে বৈঠকে দলটির প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলে কিছু কিছু দল।

নতুন দলটির সদস্য সচিব জানিয়েছেন, নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সব শর্ত পূরণে সময় প্রয়োজন হয়। এমনকি জেলা-উপজেলায় কমিটি গঠনেরও প্রয়োজন হয়। এসব প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে এনসিপি।

সদস্য সচিব আখতার হোসেন বলেন, দলের জেলা-উপজেলা কমিটি, অফিস এবং সদস্য ফরমের যে বাধ্যবাধকতা রয়েছে, এনসিপি এগুলো সব পূরণ করেছে। আমরা আশাবাদী— নিবন্ধন জমা দেওয়ার জন্য যেসব শর্ত পূরণ করা দরকার, সেগুলো করতে পেরেছি।

নির্বাচনী প্রতীকের প্রশ্নে তিনি আরও বলেন, মূলত আমরা ৫ থেকে ৬টি প্রতীক ঠিক করেছি। আবেদন জমা দেওয়ার পরে গণমাধ্যমে সেটা প্রকাশ করতে চাই।

এমএসএম / এমএসএম

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন

জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’