আকাশ-মহুয়া মুনার কণ্ঠে ‘চোখে লাগে তোর পিরিতের নেশা’
এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ মাহমুদের কণ্ঠে নতুন গান ‘চোখে লাগে তোর পিরিতের নেশা’ প্রকাশ পেয়েছে ব্ল্যাক বক্স মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে। গানটিতে আকাশের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন আরেক তরুণ কণ্ঠশিল্পী মহুয়া মুনা। গানের কথা লিখেছেন আশিক মাহমুদ। সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ নিজেই।
প্রেমঘন কথার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে গানটির মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন আরাফাত আজগর ও জয়শ্রী দেবী। গানটির কোরিওগ্রাফি করেছেন গৌরব গোগো এবং ভিডিও নির্মাণের দায়িত্বে ছিলেন আশিক মাহমুদ। প্রযোজনায় ছিলেন রনি।
গানটির মুক্তি উপলক্ষে আয়োজন করা হয় একটি প্রকাশনা অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক, মডেল, নির্মাতা, কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পীরা। কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে গানটি উন্মোচন করা হয়।
নতুন গান প্রসঙ্গে আকাশ মাহমুদ বলেন, “গানটির কথা ও সুরে নতুনত্ব আনার চেষ্টা করেছি। সব সময়ই চেয়েছি শ্রোতাদের ভিন্ন কিছু উপহার দিতে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।”
কণ্ঠশিল্পী মহুয়া মুনা বলেন, “গানটির কথা ও সুর দুটোই মন ছুঁয়েছে। আকাশের সঙ্গে কাজ করাটা ভালো অভিজ্ঞতা ছিল। গান ও ভিডিও—দুটোতেই একটা ভিন্নতা আছে, যা শ্রোতাদের পছন্দ হবে বলে বিশ্বাস।”
নির্মাতা আশিক মাহমুদ জানান, “বর্তমান সময়ের দর্শকদের পছন্দ মাথায় রেখেই গানটির দৃশ্যধারণ ও নির্মাণ করা হয়েছে। মডেলদের পারফরম্যান্স দর্শকদের মন জয় করবে বলেই আশা করছি।”
এমএসএম / এমএসএম
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?