ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

উ.কোরিয়ার পরমাণু অস্ত্র নিয়ে আলোচনায় তিন দেশ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২১ দুপুর ১০:৫২

উত্তর কোরিয়া সম্প্রতি পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর পর তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত মঙ্গলবার জাপানি বিশেষ দূতের সঙ্গে টোকিওতে সাক্ষাৎ করেন।

উত্তর কোরিয়ায় জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি সাং কিম এবং কোরিয়ান উপদ্বীপের শান্তি ও নিরাপত্তা বিষয়ক দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রতিনিধি নোহ কিউ-ডুক, জাপানের এশীয় ও মহাসাগরীয় মহাপরিচালক, টেকিহিরো ফুনাকোশির সাথে টোকিওতে এক বৈঠকে যোগ দিয়েছিলেন। তারা উত্তর কোরিয়ার চলমান পরিস্থিতি মোকাবেলার কৌশল নিয়ে কথা বলেন। খবর ভয়েস অব আমেরিকার

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে যে দেশটি শনিবার এবং রবিবার 'নতুন উন্নত দূরপাল্লার ক্রুজ মিসাইল' পরীক্ষা করেছে। ক্রুজ ক্ষেপণাস্ত্র অপেক্ষাকৃত কম উচ্চতায় উড়ে যায় এবং এটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডারের নীচে বা এর চারপাশ দিয়ে উড়তে সক্ষম।

বিশ্লেষকরা বলছেন, ক্ষেপণাস্ত্রগুলি দৃশ্যত মার্কিন টমাহক-এর মতো দেখাচ্ছে, প্রায় ১,৬০০ কিলোমিটার দূরপাল্লার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়াও ইঙ্গিত দিয়েছে যে ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, যদিও এটি এখনও স্পষ্ট নয় যে উত্তর কোরিয়ার এখনও সেইরকম ছোট পারমানবিক ওয়ারহেড রয়েছে কিনা, যা তার সাথে খাপ খাইয়ে নিতে পারে।

ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার অস্ত্রাগারের আরেকটি মারাত্মক অস্ত্রের প্রতিনিধিত্ব করে। ২০১৯ সাল থেকে বড় আকারে অস্ত্র পরীক্ষা শুরু করার পর, বর্তমানে তা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে।

তিন দূত তাদের আলোচনার আগে সাংবাদিকদের উদ্দেশে সাং কিম বলেন, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ঘটনা জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ এবং সহযোগিতার গুরুত্বের স্মারক।

নোহ বলেন, এটা ভালো যে তিন দেশের প্রতিনিধি কীভাবে 'পরমাণু নিরস্ত্রীকরণে দ্রুততার সাথে সমঝোতার ভিত্তিতে উত্তর কোরিয়ার মুকাবিলা করতে পারে' সে বিষয়ে আন্তরিক আলোচনা করতে পারছে।

চলমান নিষেধাজ্ঞা এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার কারণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছুই পরিবর্তন হয়নি উল্লেখ করে পিয়ংইয়ং এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত