পাকা আমের জ্যাম তৈরির রেসিপি
রুটি কিংবা টোস্টের সঙ্গে জ্যাম মাখিয়ে খেতে পছন্দ করেন অনেকেই। বিশেষ করে ছোটদের কাছে এটি বেশ পছন্দের খাবার। কিন্তু বাইরে থেকে কিনে আনা জ্যাম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এর বদলে ঘরে থাকা আম দিয়ে ঝটপট তৈরি করতে পারেন সুস্বাদু জ্যাম। সেজন্য প্রয়োজন হবে মাত্র তিনটি উপকরণ। চলুন জেনে নেওয়া যাক পাকা আমের জ্যাম তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
পাকা আম - ৫০০ গ্রাম
চিনি- ৩০০ গ্রাম
লেবুর রস- ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
আমের খোসা ছাড়িয়ে ভেতরের মাংসল অংশ বের করে নিন। এবার আম ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার একটি প্যানে আম ঢেলে তার সঙ্গে চিনি মেশান। চুলায় বসিয়ে ধীরে ধীরে রাখুন। খেয়াল রাখবেন, যেন চুলার আঁচ মিডিয়াম লো থাকে। ৫-৭ মিনিট পর এর সঙ্গে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ঘন হতে শুরু করলে চুলা বন্ধ করে দিন। বাইরে রেখে ঠান্ডা হতে দিন। এবার এয়ার টাইট শুকনো বয়ামে আমের জ্যাম ঢেলে ফ্রিজে সংরক্ষণ করুন।
Aminur / Aminur
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে
পানিশূন্যতা দূর করতে পানির সঙ্গে যা মেশাবেন
প্রতিদিন কয়টি আম খাওয়া ভালো
মাংসের পুর দিয়ে বাঁধাকপির রোল তৈরির রেসিপি