সামনে অভিনয় করতে হতেও পারে : শিল্পী
শিল্পীদের জন্য একজন নিবেদিত মানুষ হিসেবে বিশেষত চলচ্চিত্রাঙ্গনে চিত্রনায়িকা শিল্পী’র বেশ সুনাম রয়েছে। শিল্পীদের পাশে দাঁড়ানো ছাড়াও সাধারণ মানুষের পাশেও সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন শিল্পী। যে কারণে শিল্পী’কে খুব কাছে থেকে যারা চিনেন জানেন তাদের কাছে শিল্পী শুধুই একজন শিল্পী নন, একজন ভীষণ মানবিক শিল্পী হিসেবেই পরিচিত।
অভিনয়ের দুনিয়া থেকে ঘোষণা ছাড়াই বিরতি নিয়েছেন শিল্পী। কবে আবার তাকে অভিনয়ে দেখা যাবে সেটাও নিশ্চিত নন শিল্পী নিজেও। তবে শিল্পী জানান, প্রতিনিয়তই তিনি অভিনয়ে ফেরার প্রস্তাব পান। যদিও আপাতত অভিনয় করার তেমন সময় সুযোগ নেই তার, কিন্তু তারপরও এখনো যখন অভিনয়ে ফেরার প্রস্তাব পান-শিল্পী বেশ পুলকিত হন।
শিল্পী বলেন,‘এখনো প্রায়ই নাটকে, সিনেমাতে অভিনয় করার প্রস্তাব আসে। বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ফোন আসে। যেমন ক’দিন আগেই সালমান শাহ’র মৃত্যু বার্ষিকী’তে বেশ কয়েকটি চ্যানেল থেকে ফোন এসেছিলো আমার এই নায়ক’কে নিয়ে কিছু বলার জন্য। আবার নিয়মিত টিভি চ্যানেলগুলোর ম্যাগাজিন অনুষ্ঠানেও অংশগ্রহণের প্রস্তাব আসে। বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করারও প্রস্তাব আসে।
কিন্তু আসলে এখন আমার একদমই সময় নেই। আমার দুই সন্তান সানাদ ইকবাল ও অ্যাঞ্জেলিনা ইকবালকে নিয়েই অনেক ব্যস্ত থাকতে হয়। যে কারণে আপাতত অভিনয় করার কোনই সময় সুযোগ নেই। তবে ভবিষ্যতের কথা এখনই বলা যায় না। আগামীতে হয়তো অভিনয় করতে হতেও পারে। সেটা আসলে সময়ের উপর নির্ভর করছে।’
১৯৯৫ সাল থেকে ২০০০ সাল এই পাঁচ বছরে শিল্পী ৩৬টি সিনেমায় অভিনয় করেছেন। শিল্পী অভিনীত সবচেয়ে জনপ্রিয় সিনেমা হচ্ছে মোহাম্মদ হোসেন প্রযোজিত ও রানা নাসের পরিচালিত ‘প্রিয়জন’। এতে শিল্পীর নায়ক ছিলেন বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ। সিনেমাতে অভিনয়ের আগে শিল্পী তারই মামা মজনু’র হাত ধরে ‘শকুন্তলা’ নাট্যগোষ্ঠীর হয়ে অভিনয় করেন।
তার প্রথম অভিনীত সিনেমা মো: আওলাদ হোসেন পরিচালিত ‘নাগ নর্তকী’। কিন্তু প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা মোহাম্মদ হোসেন পরিচালিত ‘বাংলার কমান্ডো’। পরবর্তীতে তাকে নায়ক রাজ রাজ্জাকের ‘বাবা কেন চাকর’, নূর হোসেন বলাইয়ের ‘শক্তের ভক্ত’ আবুল খায়ের বুলবুলের ‘ক্ষমা নেই’, মোহাম্মদ হোসেনের ‘মুক্তি চাই’, শহীদুল ইসলাম খোকনের ‘লম্পট’সহ আরো অনেক সিনেমায় অভিনয় করেন। সর্বশেষ তিনি নায়ক রাজ রাজ্জাকের ‘প্রেমের নাম বেদনা’ এবং দেওয়ান নজরুলের ‘সুজন বন্ধু’ সিনেমায় অভিনয় করেন। শিল্পী অভিনীত প্রথম নাটক আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘তোমরাই’। এতে তার বিপরীতে ছিলেন আজিজুল হাকিম ও মাহফুজ আহমেদ।
প্রীতি / প্রীতি
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে