‘ফৌজদারি অপরাধীকে ক্ষমা করে দেওয়ার একক ক্ষমতা রাষ্ট্রপতির থাকা উচিত নয়’
কোনো ফৌজদারি অপরাধে রাষ্ট্রপতির এককভাবে ক্ষমা প্রদানের ক্ষমতা থাকা উচিত নয় বলে মনে করছে ‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’। দলটি বলেছে, বিচার ব্যবস্থায় বিকেন্দ্রীকরণ জরুরি এবং এই প্রক্রিয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের প্রতি তারা পূর্ণ সমর্থন জানায়।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান ফুয়াদ জানান, আলোচনায় রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ দুটি প্রস্তাবে একমত হয়েছে। এর একটি হলো রাষ্ট্রপতি কর্তৃক সাধারণ ক্ষমার বিষয়ে অনুসরণীয় নীতিমালা প্রণয়ন এবং অপরটি হলো উচ্চ আদালতের বিচার জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য হাইকোর্টের বেঞ্চকে বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণ করা।
এবি পার্টির অবস্থান তুলে ধরে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমরা বিভাগীয় শহরের পাশাপাশি গুরুত্বপূর্ণ শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চ স্থাপনের কথা বলেছি। ১৮ কোটি মানুষ বিচারের আশায় ঢাকায় আসেন। মানুষের আসা-যাওয়া, থাকা-খাওয়ায় অনেক অর্থ ও সময়ের অপচয় হয়। তাই মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিচারপ্রক্রিয়াকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া উচিত।
এমএসএম / এমএসএম
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'