ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জাপার নতুন মহাসচিব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৭-২০২৫ বিকাল ৫:২৯

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী'কে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। খন্দকার দেলোয়ার জালালী (যুগ্মসচিব পদমর্যাদায় জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

উল্লেখ্য, দলের চেয়ার‌ম্যান জিএম কাদের (GM Quader) পার্টির কোন্দল থামাতে দলের সাতজন সিনিয়র নেতাকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। বহিষ্কৃতদের তালিকায় ছিলেন দলের বর্তমান মহাসচিব এডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার। আর নতুন মহাসচিব পদে কাউন্সিল ছাড়াই নিয়োগ পেতে যাচ্ছেন কো-চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

গত ২৮শে জুন জাতীয় পার্টির চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঘোষিত কাউন্সিল শেষ মুহূর্তে বাতিল হয়ে যাওয়ার পর থেকেই দলের ভেতরে বিভক্তি প্রকাশ্য হয়ে ওঠে। কাউন্সিলে জিএম কাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলেন কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তার সঙ্গে মহাসচিব পদে প্যানেল করে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন এবিএম রুহুল আমিন হাওলাদার। মূল বিরোধের কেন্দ্রবিন্দু ছিল দলের গঠনতন্ত্রের ২০ এর ১(ক) ধারা, যেটির বলে দলপ্রধান চাইলে কাউকে কারণ দর্শানো ছাড়াই বহিষ্কার করতে পারেন।

এমএসএম / এমএসএম

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান