ব্যাচেলরদের জীবনে নতুন ঝড়! ১০ জুলাই Bongo-তে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব
জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ভক্তদের জন্য সুখবর! বহু প্রতীক্ষিত সিজন ৫-এর নতুন পর্ব (৯ থেকে ১৬) মুক্তি পাচ্ছে আগামী ১০ জুলাই, শুধুমাত্র Bongo প্ল্যাটফর্মে।
নির্মাতা কাজল আরেফিন অমি’র কল্পনা ও কৌতুকপ্রবণ চিত্রনাট্যে তৈরি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজটি ইতোমধ্যেই দেশের তরুণ দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে। বন্ধুত্ব, আড্ডা ও ব্যাচেলর জীবনের হাস্যরসপূর্ণ নানা টানাপোড়েন নিয়ে গড়ে উঠা এই সিরিজে এবারও থাকছে নতুন চমক।
নতুন পর্বগুলোতে দেখা যাবে—একদিকে পাশার ব্যবসা নিয়ে শিমুল ও মতলবের ব্যস্ততা, অন্যদিকে হাবুর গোছানো সংসারে বজরা জাকিরের আগমন এক নতুন বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। এছাড়া লামিয়াকে ঘিরে শিমুল ও জাকিরের দ্বন্দ্বও এবার রূপ নিচ্ছে প্রকাশ্য যুদ্ধে।
তবে সবার নজর থাকবে ‘মতলব’ চরিত্রের দিকে, যিনি এর আগেও দর্শকদের ভরপুর বিনোদন দিয়েছেন। দর্শকরা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মতলবের প্রত্যাবর্তন নিয়ে উত্তেজনায় মুখর।
এ সিজনেও অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মা সহ আরও পরিচিত মুখরা।
ব্যাচেলর পয়েন্ট-এর এবারের গল্পে থাকবে হাসি, টুইস্ট এবং সম্পর্কের টানাপোড়েনের আরও গভীর গল্প। ‘Bongo’ জানিয়েছে, দর্শক এবার আরও বেশি নাটকীয়তা ও বিনোদনের স্বাদ পাবেন।
আবিদ রহমান / আবিদ রহমান
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?