ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

১০ বছর পর 'সফলতা দেখাল' সিরিয় সেনারা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২১ দুপুর ১০:৯

রাশিয়া মধ্যস্থতায় প্রায় দশ বছর পর সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশের আল-ইয়াদুদাহ শহরে প্রবেশ করেছে দেশটির সরকারি সেনারা। স্থানীয় নেতাদের সঙ্গে এক সমঝোতার পরিপ্রেক্ষিতে এটি সম্ভব হয়েছে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রুশ সেনাদের সঙ্গে সিরিয়ার সেনা কর্মকর্তারা ঐ শহরটিতে যান। এর আগ পর্যন্ত শহরটি বিদেশী মদদপুষ্ট ভাড়াটে সন্ত্রাসীদের দখলে ছিল।

পার্স টুডের খবরে বলা হয়, রোববার রাশিয়ার মধ্যস্থতায় স্থানীয় নেতাদের সঙ্গে চুক্তি হয়। শহরে অস্ত্রধারী গোষ্ঠীগুলো সরকারি সেনাদের কাছে অস্ত্র সমর্পণ করবে এবং আল-ইয়াদুদাহ শহরের নিয়ন্ত্রণ থাকবে সেনাদের হাতে। এর বিনিময়ে সশস্ত্র গোষ্ঠীগুলো সাধারণ ক্ষমা লাভ করবে।

সিরিয়ার সেনাদের শহরে প্রবেশের পর আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ ও শহরের নিয়ন্ত্রণ বুঝে নেয়ার জন্য সেখানে একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। এসব বিষয় দেখভাল করেন রুশ সেনা কর্মকর্তারা ও স্থানীয় নেতারা।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত