ব্রিটেনে ফিরতে চান শামীমা
আইস এ কেনো যোগ দিয়েছিলেন সেটা ভেবেই এখন আত্মগ্লানিতে ভুগছেন বলে জানিয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম।
বুধবার বিবিসির এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রায় তিন বছর সিরিয়ায় কাটানো সময়ের কথা মনে পড়লে এখন তার নিজের প্রতিই ঘৃণা হয়। তিনি বলেন সিরিয়ায় থাকা অবস্থাতেই ভুল বুঝতে পেরেছিলেন তিনি, তবে তখন তা প্রকাশ করার মত অবস্থায় ছিলেন না।
শামীমা জানান, লণ্ডন থেকে তারা তিন বান্ধবী সিরিয়ায় যাওয়ার পর, মাত্র ১৫ বছর বয়সে নেদারল্যান্ডের এক যোদ্ধার সাথে বিয়ে হয় তার। সেখানেই দুটি সন্তানের জন্ম দেন তিনি। সবশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিরিয়া শরনার্থী শিবিরে তাকে নয় মাসের গর্ভবর্তী অবস্থায় পাওয়া যায়। জন্মের পর এই শিশুটিও নিউমোনিয়ায় মারা যায়। এসবই জীবনকে আত্মগ্লানিতে ভরিয়ে দিয়েছে বলে জানান শামীমা, বলেন সুযোগ থাকলে সন্ত্রাস দমনে ব্রিটিশ সরকারকে সাহায্য করবেন।
সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে, আইএস যোদ্ধাদের আত্মঘাতি বোমা হামলায় সাহায্য করার অভিযোগ অস্বীকার করেন তিনি, এজন্য প্রয়োজনে কাঠগড়ায় দাঁড়াতেও প্রস্তুত বলে জানান তিনি।
২০১৯ সালে শামীমাকে খুঁজে পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে তার নাগরিকত্ব বাতিল করেছিল ব্রিটিশ সরকার। এখন ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়ে ব্রিটেনে ফেরার সুযোগ চান বলে সাক্ষাৎকারে জানান শামীমা। বলেন, জঙ্গিরা কীভাবে কাজ করে তা নিজ অভিজ্ঞতা থেকে ব্রিটিশ সরকারকে জানাতে চান, যা জঙ্গি ও সন্ত্রাস দমনে সাহায্য করবে।
এদিকে আইএস থেকে ফেরার পর হিজাব ছেড়েছেন শামীমা, পরিবর্তন এসেছে তার সাজ পোশাকেও। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারেও তাকে দেখা যায় পশ্চিমা পোশাকে। যদিও তার বাহ্যিক এবং মানসিক এই পরিবর্তনকে বিশ্বাস করছেন না অনেকেই।
সূত্র : বিবিসি
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা